নিজস্ব সংবাদদাতা:এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর: আজ ৩১শে মে রবিবার, ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার কাঁথি-২ উত্তর মন্ডলের দেশপ্রাণ ব্লকের ধোবাবেড়িয়া পঞ্চায়েতের জগন্নাথপুর গ্রামে,তৃণমূল কংগ্রেসের লোকেরা আক্রমণ চালায় ভারতীয় জনতা পার্টির সদস‍্যা মণি মাঝি সহ কয়েকজনের উপরে।প্রসঙ্গত উল্লেখ্য গত ২৯শেমেশুক্রবার,ধোবাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে আমফান ঘূর্ণিঝড়ের ত্রাণ বিতরণ নিয়ে,তৃণমূল কংগ্রেসের দলবাজির বিরুদ্ধ গ্রামের কতিপয় বিক্ষোভ দেখায়।

 

বিক্ষোভকারিণীদের মধ্যে যেসব বিজেপি মনোভাবাপন্ন মহিলারা ছিলেন, বেছে বেছে তাদের উপর আজ তৃণমূল কংগ্রেস আক্রমণ চালায়,যা তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস,বর্বরতা ,ত্রাণ ও ক্ষতিপূরণ নিয়ে দলবাজির নগ্ন নজির।শেখ মাতাবুল, শেখ বাবলু, মাধব মাইতির নেতৃত্বে নোটন করণ, নকূল মাঝি, খোকন মাঝি সহ এক দল তৃণমূল সমর্থকের হামলায় সাধারণ মহিলা ও পুরুষ আক্রান্ত হয়, যাদের মধ্যে বেশ কিছু তৃণমূল কর্মীও আছেন।ভারতীয় জনতা পার্টির কাঁথি সাংগঠনিক জেলার পক্ষ থেকে পুলিশকে এবিষয়ে মৌখিক অভিযোগ জানানো হয়েছে বলে জানান হয়।

এ বিষয়ে দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণ জানাকে জানতে চাইলে তিনি জানান এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনো ভাবেই যুক্ত নয়, স্থানীয় গ্ৰাম বাসী ঐ মহিলার কাজ কর্মে অসন্তুষ্ট। পরশু ত্রাণের আবেদন দেওয়া নিয়ে দলবাজির অভিযোগ এনে বিজেপির লোকেরা যাদের মারধর করেছিল আজ তাদের সঙ্গে ঝামেলা হয়েছে শুনেছি। তা নিয়ে মারধর ও দলবাজির অভিযোগ ঠিক না।ক্ষয়ক্ষতির আবেদন পঞ্চায়েত অফিসে ও ব্লক অফিসে যেখানে সুবিধে লোকে আবেদন করতে পারে। তৃণমূল দলবাজি করছে বিজেপির এই অভিযোগ ভিত্তিহীন।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *