দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর। ঘুর্নিঝড় আমফান এর ফলে ক্ষতির শিকার দেশপ্রাণের বহু গ্ৰাম। এখনও গ্রামগুলিতে বৈদ্যুতিক সংযোগ নেই, মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, জনজীবন বিপর্যস্ত। বিপর্যস্ত পরিবারগুলির পাশে দাঁড়িয়ে কাজলা জনকল্যাণ সমিতি। সংগঠন SEEDS এর সহযোগিতায় ব্লকের দারিয়াপুর পঞ্চায়েতের গোপালচক, বাঁকিপুট, পিরিজপুর, টিয়াকোলা, জগন্নাথপুর সহ ১৪ গ্রামের ১২৬ ক্ষতিগ্রস্ত পরিবারকে চুন, ব্লিচিং, সাবান, ডিটারজেন্ট, মাক্স বিতরণ করা হয়। এছাড়া ১০০ প্রসূতি মাকে রেশন দ্রব্য, ১৮০ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের হরলিক্স বিতরণ করা হয়।

    ত্রাণ সামগ্রী তুলে দেন কাজলা জনকল্যাণ সমিতির কো অর্ডিনেটর বিবেকানন্দ সাহু, গোপালচক সরোজিনী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক দেবাংশু পাহাড়ী, পঞ্চায়েত সদস্য কেশব পাহাড়ী প্রমুখ।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *