দৈনিক আবেশভূমি ডেক্স :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।আজ ৩১শে মে রবিবার পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটি পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে আমফান দুর্গত মানুষদের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। দেশপ্রাণ ব্লকের চালতি পঞ্চায়েতের পশ্চিম পুরুষোত্তমপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে অামফান দুর্যোগ কবলিত এলাকার ১২০ জন’কে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।নেতৃত্ব দেন সমিতির নেতৃত্ব জয়দেব ভূঞ্যা,স্বপন দীক্ষিত, নীলকন্ঠ দীণ্ডা,প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন, শিক্ষক সুতনু মাইতি, প্রাক্তন শিক্ষক ইউনুস উদ্দিন, গণঅান্দোলনের নেতা সঞ্জিত দাস,সমাজসেবী তাপস মিশ্র, অতসী দিন্ডা প্রমুখ।

    সমিতির নেতৃত্বগণ জানান অাগামী রবিবার খেজুরী-২ এ একইভাবে অামফান দুর্যোগ কবলিত এলাকায় বিপন্নদের ত্রাণ বন্টন হবে।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *