নিজস্ব সংবাদদাতা:নন্দীগ্রাম :পূর্ব মেদিনীপুর:
আমফানের ১১ টা দিন। আজ ও প্রশাসনের কারও দেখা মেলেনি। নন্দীগ্রাম ১ ও ২ ব্লকের বিভিন্ন এলাকায়। আজ ও নন্দীগ্রাম এর অনেক এলাকা অন্ধকারে ডুবে। প্রচুর জায়গায় এখনও বাড়ি ও রাস্তার ওপর পরে রয়েছে গাছ, একাধিক জায়গায় পরে রয়েছে ইলেকট্রিক খুঁটি। এলাকায় এখন ও আসেনি ইলেকট্রিক। রয়েছে পানীয় জলের সমস্যা, মানুষজন মেশিন চালিয়ে সাবমারসিবল এর মধ্যে জলের ব‍্যবস্থা করছেন। প্রশ্ন উঠছে যে পরিবহন মন্ত্রীর নিজের বিধানসভা ক্ষেত্র নন্দীগ্রাম সেখানে মানুষ এতো বঞ্চিত কেন। আজ সকাল থেকে বাধ্য হয়ে নন্দীগ্রাম বয়াল ২ অঞ্চলের মানুষজন প্রত্যেক বাড়ি থেকে একজন যুবক বেরিয়ে নিজেরাই গাছ কাটা ও ইলেকট্রিক খুঁটি সরানোর কাজে হাত লাগান।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *