
শুভম সিং ও রাজকুমার ভুঁই:এগরা:পূর্ব মেদিনীপুরঃরাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পেছনে ধাক্কা মারলো কাঁথিগামী একটি বালি বোঝাই লরি।সোমবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভবানীচক বাসষ্ট্যান্ড এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এদিন সকালে এগরা থেকে কাঁথি যাওয়ার সময় একটি বালিবোঝাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি বাসে ধাক্কা মেরে নয়নজুলিতে উল্টে যায়।এই ঘটনার দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে এসে লরি চালককে আহত অবস্থায় উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়েছে।এই ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে এসে গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
