
দৈনিক আবেশভূমি ডেক্স :এগরা কাঁথি : পূর্ব মেদিনীপুর।সি অাই টি ইউ’র কাঁথি, দেশপ্রাণ, মারিশদা এরিয়া কমিটির উদ্যোগে কাঁথি, মুকুন্দপুর, মারিশদা বিদ্যুৎ দপ্তর সহ কাঁথি ও এগরা মহকুমা তথা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে সমস্ত বিদ্যুৎ কতৃপক্ষ কে অাজ বিদ্যুৎ পরিষেবার বেসরকারি করনের প্রয়াস বন্ধ করা, ৩ মাসের বিদ্যুৎ বিল মকুব করা, অামফান বিধ্বস্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা, বিনা মিটার রিডিং -এ বিল পাঠানো বন্ধ করা সহ ৯ দফা দাবীসমূহের ভিত্তিতে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালিত হয়। কাঁথিতে নেতৃত্ব দেন সি অাই টি ইউ নেতা হরপ্রসাদ ত্রিপাঠী, কানাই মুখার্জি, প্রনব পণ্ডা, জয়দেব পণ্ডা, সলিল বরণ মান্না, সেক সাত্তার, সেক জান প্রমুখ ।

