দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর:দেশপ্রাণের চালতি পঞ্চায়েতের পশ্চিম পুরুষোত্তমপুর সংযোগকারী বালুবাড় ও গোবিন্দবেরা বাড় গ্রাম দুটির মধ্যস্হলে ঢালাই রাস্তার উপরে প্রায় কোমর সমান জল,নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এমণ বিপত্তি। অামফান দুর্যোগ কবলিত এলাকায় এই রকম গুরুত্বপূর্ণ যোগাযোগ রাস্তায় মহিলা, শিশু সহ সাধারণ মানুষের দুর্গতির শেষ নেই। অবিলম্বে এই রাস্তার মেরামতের কাজ ও জমা জল নিষ্কাশনের ব্যবস্হা করার জন্য দেশপ্রাণ ব্লকের বিডিও মনোজ মল্লিক কে ই-মেইল বার্তা পাঠিয়েছেন সিপিঅাইএম নেতা তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন।

    তিনি বলেন অামফানের প্রলয়ঙ্কারী ঝড় জলে অারো অনেক রাস্তা জলমগ্ন ও গাছ পড়ে অবরুদ্ধ, তিনি অবিলম্বে যোগাযোগ ব্যবস্হা স্বচ্ছল করার দাবী জানান।।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *