গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর : আজ জুন মঙ্গলবার বলাগেড়িয়া কো-অপারেটিভ সোসাইটির উদ্যোগে ‘জাগো’ প্রকল্পে স্ব সহায়ক দলের মায়েদের অনুদান প্রদান হয়। এদিন পঁচিশবেটিয়া সমিতি কার্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন বলাগেড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান তথা এলাকার জনপ্রিয় বিধায়ক সমরেশ দাস। উপস্থিত ছিলেন কাঁথি -৩ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিকাশ বেজ,জেলা পরিষদ সদস্য পার্থ সারথি দাস ও নন্দদুলাল মাইতি, সমিতির সভাপতি উত্তম মন্ডল প্রমুখ।

    উদ্বোধক তার বক্তব্যে বলেন দেশ যখন করোনা সংক্রমণে আতঙ্কিত, রাজ্য আমফান ঝড়ে বিধ্বস্ত এমন সময়ে সমিতির এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে। সমিতি ৬৫ টি স্ব সহায়ক দলের ৬৫০জন সদস্যকে গ্লাভস, মাক্স, হ্যান্ড স্যানিটাইজার, সচেতনতামূলক রিফলেট,১০পি মিষ্টি এবং নগদ ৫০০ টাকা তুলে দেওয়া হয়।
      সামাজিক দূরত্ব বজায় রেখে সমিতির উদ্যোগে এমন অনুদান প্রদান কর্মসূচিতে অংশগ্রহণ করে সফল করায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সমিতির সম্পাদক পলাশ জানা।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *