শুভম সিং ও রাজকুমার ভুঁই:এগরা:পূর্ব মেদিনীপুরঃমালবোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল ঝন্টু মাঝি(৫৬)ও শুকদেব মাঝি(৩৫)নামে মৎস‍্য ব্যবসায়ী বাবা ও ছেলে।বুধবার সকাল ৫ টায় ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার ভবানীচক রেড রোজ সংলগ্ন কাঁথি এগরা সড়কে।জানা গিয়েছে, এদিন সকালে দুজন একটি বাইকে করে বাসুদেবপুর থেকে এগরা যাওয়ার সময় এগরার দিক থেকে আসা একটি মাল বোঝাই লরি ওই বাইক চালকদের ধাক্কা মেরে পালিয়ে যায়।এরপর ঘটনাস্থলে মৃত্যু হয় ওই দুজনের।এই ঘটনার পর এগরা পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ গুলিকে উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।এই ঘটনার পর ব্যযপ চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *