
দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর:“ন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশন” ও” সহায়তা সোশাল সার্ভিস ফাউন্ডেশন” এর যৌথ উদ্যোগে আমফানে বিধ্বস্ত এলাকাগুলোতে ত্রাণ বিতরণের কর্মসূচি চলছে কয়েক দিন। ৬ই জুন শনিবার কাঁথির দুরমুঠে ৪০০ পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করে এই যৌথ সংস্থা। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের জাতীয় সম্পাদক আজিজ উসমানী, জাতীয় উপদেষ্টা হাজি ইস্তয়াক হোসেন, দিনু রায়, মামুদ হোসেন, সাকিল সাহা, নীতিশ গুপ্তা, মোমরেজ সাহা, সাপিত মোহাম্মদ, নাসিরুদ্দিন সাহা, রবিউল মোহাম্মদ, দেবাশীষ আচার্য, সেক সানাউদ্দিন প্রমুখ।

উপস্থিত সিপিঅাইএম নেতা হরপ্রসাদ ত্রিপাঠী, মহাদেব মাইতি, বিধায়ক ইব্রাহিম অালি, পরিতোষ পট্টনায়ক, কানাই মুখার্জি, ভবানী বেরা, সঞ্জিত দাস প্রমুখ। সিপিঅাইএম নেতৃত্বের পক্ষে জানান হয় প্রায় ১২০ জনকে ত্রিপল ও অনান্য ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় । দেশপ্রাণ ব্লকের বামুনিয়া ও দারিয়াপুর অঞ্চলের অামফান দুর্যোগ কবলিত এলাকায় দুর্গতদের সাথে সমবেদনা জানাতে উপস্থিত ছিলেন সিপিঅাইএম নেতা তথা বিধায়ক ইব্রাহিম অালি, পরিতোষ পট্টনায়ক, সঞ্জিত দাস, সুতনু মাইতি, তাপস মিশ্র, শক্তিপদ পণ্ডা, তরুণ মাইতি, মানিক গারু, গৌতম প্রধান, চন্দন দাস প্রমুখ নেতৃবৃন্দ। ক্ষতিগ্রস্থ মানুষজনের কাছে ত্রাণ দেওয়ার পাশাপাশিন মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ নিয়ে দলবাজি ও কেন্দ্র এবং রাজ্যের ত্রাণ নিয়ে দলবাজির সমালোচনা করেন।
হিউম্যান ওয়েলফেয়ার অরগানাইজেশান -এর সহায়তায় দেশপ্রাণ ব্লকের বামুনিয়া অঞ্চলের দঃ কাদুয়া গ্রামে অামফান বিধ্বস্ত ৩০০ জনকে খাদ্য সামগ্রী ও ত্রাণ প্রদান করা হয়।
