
গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর: সাম্প্রতিক ঘূর্ণিঝড় আমফানের দাপটে হারিয়ে যাওয়া পাখির বাসা ফিরিয়ে দিল পঁচেট জুয়েল স্টার ক্লাব। বিশ্ব পরিবেশ দিবসে ক্লাবের সদস্যদের উদ্যোগে বাঁশের ঝুড়ি, শুকনো পাতা, খড় ও মাটির কলসি দিয়ে প্রায় ৫০ টি কৃত্রিম বাসা তৈরী করে গাছে গাছে বেঁধে দেয়। পাখির বাসা ফিরিয়ে দিয়ে সমাজকে পাখি সংরক্ষণের বার্তা দিয়ে ক্লাব বুঝিয়ে দেয় পরিবেশে পাখিদের বিশাল ভূমিকা আছে এদের ও সংরক্ষণ জরুরী। এদিন বৃক্ষরোপণ ও করে ক্লাব সদস্যগণ। সকাল থেকে পঞ্চায়েত এলাকায় ২টি হরিতকী, ২টি বকুল, ৩টি লেবু, ৪টি ছাতিম,২টি পেয়ারা গাছ লাগায়।
