
প্রকাশ কর : মেদিনীপুর পূর্ব ও পশ্চিম: আজ ৯ই জুন মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের এগরা উই কেয়ারের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন হয়। তীব্র গরম ও করোনা আবহে রক্তের সংকট ব্লাড ব্যাংক গুলিতে। রক্তের জোগান দিতে এগিয়ে আসে এই স্বেচ্ছাসেবী সংস্থা। ডাক্তার,ব্যবসায়ী,গৃহবধূ থেকে ছাত্র সর্বমোট ৩৫ জন রক্তদাতাকেৎআন্তরিক বন্ধনে আবদ্ধ হয় উইকেয়ার পরিবারে। শিবিরে উপস্থিত ছিলেনএগরা পৌরসভার প্রশাসক প্রধান শঙ্কর বেরা, ডাক্তার জ্যোতির্ময় মিশ্র প্রমুখ। রক্তদাতাদের হাতে গাছের চারা তুলে দিয়ে সংস্থা সবুজের অভিযানে অনুপ্রাণিত করে। আশা মেহগনি,আমলকি,আম,পেয়ারায় এআবার সাজবে ধরিত্রী। 

