
দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি পূর্ব মেদিনীপুর: আজ ৯ই জুন মঙ্গলবার করোনা ও অামফান মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকারের ব্যর্থতা,বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের ভারচুয়াল জনসভার নামে করোনা মহামারী ও অামফান বিপর্যয়ের মধ্যে বিহার ও পশ্চিমবঙ্গে ভোট রাজনীতির প্রতিবাদ সহ জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে কাঁথি ও এগরা মহকুমা সহ জেলা ও রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচী রূপায়িত হয়। সিপিঅাই এম,কাঁথি এরিয়া কমিটির উদ্যোগে কাঁথি শহরে জুনপুট রাস্তার মোড়ে বিক্ষোভ কর্মসূচীতে নেতৃত্ব দেন সিপিঅাইএম নেতা হরপ্রসাদ ত্রিপাঠী, মামুদ হোসেন, কানাই মুখার্জী, সলিল বরণ মান্না, কৃষ্ণেন্দু বারিক, সৌম্যজিত দাস,তন্ময় অাদক,সেক সামসুদ্দিন,সেক সাত্তার, মধুসূদন জানা, বিদ্যুৎ দে প্রমুখ। দেশপ্রাণ ব্লকের ফুলেশ্বরে এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সিপিঅাইএম নেতা মামুদ হোসেন, সুতনু মাইতি, সেক সফিউল অালি, প্রবীর বেরা, হোসেন অালি প্রমুখ। মারিশদা এরিয়া কমিটির ডাকে কর্মসূচিতে নেতৃত্ব দেন কালীপদ শীট, হিমাংশু পণ্ডা, ঝাড়েশ্বর বেরা, খাজা অাবুল অালি, স্বপন খাঁড়া,প্রতাপ দাস,অনন্ত পণ্ডা,রাজনারায়ণ দাস,অশোক পণ্ডা প্রমুখ। নেতৃত্বগণ বলেন গ্রাম-শহরে প্রকল্প চাই,কর্মহীনের কাজ চাই,লক-অানলকে দুই সরকারের অপরিণামদর্শীতার প্রতিবাদ সহ গরীবের অ্যাকাউন্টে টাকা চাই, গরীবের ক্ষুধা মেটাও,ভাষণ নয়-রেশন চাই,দুই সরকারের দিশা নাই, মানুষ বেঘোরে মরছে তাই প্রভৃতি দাবী সমূহের ভিত্তিতে অাজকের কর্মসূচি রূপায়িত হয়।খেজুরীর হেঁড়িয়া চৌরাস্তায় সি,পি,আই,(এম) র বিক্ষোভ মিছিল ও অবস্থান বেলা ১১টা থেকে ১২টা পয্যর্ন্ত হয়।নেতৃত্বে রাজ্য কমিটির সদস্য হিমাংশু দাস, গোকুল ঘোড়াই,বিশ্বজিত দাস, সমীরেন্দ্র কলা,সেক মুস্তক,গৌতম প্রধান,আশীষ দেবনাথ,সেক জাকির আহমেদ প্রমুখ।