
গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এগরা সারাদা শশিভূষণ কলেজে এন এস এস ইউনিটের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয় মঙ্গলবার। আম, জাম, নিম, অর্জুন, জারুল, খিরিশ প্রভৃতি দেশী গাছ রোপন করা হয়। সাম্প্রতিক আম্ফান ঘূর্ণিঝড়ের প্রকোপে কলেজ ক্যাম্পাসে বহু প্রাচীন গাছ ভেঙ্গেনষ্ট হয়েছে। প্রকৃতির ভারসাম্য রক্ষায় রাজ্যের মুখ্যমন্ত্রী দেশী গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন রাজ্যবাসীকে। মুখ্যমন্ত্রীর সেই পরামর্শ মেনে আজ কলেজের জাতীয় সেবা প্রকল্প ইউনিটের এই কর্মসূচি।

