গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।আজ ১০ই জুন বুধবার, এগরা শহরে এন সি পি(ন‍্যাশনাল কংগ্রেস পার্টির) দলের ২২ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন হয়। পতাকা উত্তোলন করেন দলের রাজ্য সম্পাদক অধ্যাপক হৃশিকেষ পয়ড়‍্যা।পরে সামাজিক দূরত্ব বজায় রেখে একটি সভাও হয়।

    সভায় পৌরোহিত্য করেন রাজ্য কমিটির সদস্য সুকুমার রায়। এন সি পি দলের আদর্শ ও নীতি নিয়ে অনেকেই বক্তব্য রাখেন। গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তা বোধ নিয়ে সকলেই বক্তব্য রাখেন। দলের রাজ্য সভাপতি তথা রাজ্যের প্রাক্তন পরিষদীয় মন্ত্রী অধ্যাপক প্রবোধ চন্দ্র সিনহা চলমান দূরাভাষ বক্তব্যে সভার সাফল্য কামনা করেন। অন্যান্যদের মধ্যে ছিলেন রাজ্য কমিটির সদস্য ডা: তারাপদ রথ, রাজ‍্য কিষাণ মোর্চার সম্পাদক গৌতম জানা, দলের রাজ্য সংখ্যালঘু সেলের সভাপতি হাজী ইস্তিয়ক হোসেন, রাজ‍্য যুব নেতা সুজিত সিনহা, জেলা সম্পাদক বরুণ গিরি প্রমূখ। সভায় কেন্দ্রীয় সরকারের অর্থনীতি,শ্রমনীতি এবং বিলগ্নীকরণ নীতির তীব্র সমালোচনা করা হয়।

    ≡আম্ফান ঝড় পরবর্তী ত্রাণ বন্টনে রাজ‍্য সরকারের দূর্ণীতি, স্বজন পোষণের সমালোচনা করা হয়।এক্ষেত্রে সর্বদলীয় ত্রাণ কমিটি গঠনের দাবি করা হয়।সভা শেষে প্রত্যেকে মাক্স পরে সামাজিক দূরত্ব বজায় রেখে শহরজুড়ে সুদীর্ঘ মিছিল করে। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এ দিনের সভার সভাপতি সুকুমার রায়।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *