নিজস্ব সংবাদদাতা:কাঁথি:পূর্ব মেদিনীপুরঃ১০ই জুন বুধবার কাঁথি -১এর শ্রীরামপুরের গ্ৰাম‍্য শ্মশানের বিশ্রামাগার এক মৃতদেহ উদ্ধার হওয়া ঘিরে চাঞ্চল্য ছড়ায়। বিমল ঘোড়াই (৪০)নামের এক যুবকের মৃতদেহ।স্থানীয় সূত্রে জানা যায় বিমল তার বাড়িতে বাবা,মা, স্ত্রী ও ছোট্ট তিন ছেলে মেয়ের বসবাস করত।বেশ কয়েক বছর আগে বিমল রাজ্যের বাইরে কাজ করতে থাকত, বর্তমান সে রিক্সায় ঝাল মুড়ি ব্যবসা করে। গতকাল রাতে ব্যবসা শেষে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাওয়া সেরে ঘুমাতে যায়। আজ সকালে গ্রামের লোকজন শ্মশানের বিশ্রামগারে বিমলের মৃতদেহ দেখতে পায়।ঘটনার খবর পেয়ে কাঁথি থানার পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। কাঁথি পুলিশ একটি স্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্তে নেমেছে এটি স্বাভাবিক না অস্বাভাবিক মৃত্যু।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *