প্রকাশ কর:মেদিনীপুর পূর্ব-পশ্চিম: ১০ই জুন বুধবার পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে কৃষক সভার আহ্বানে দেশের খাদ্য নিরপত্তা,কৃষি পণ্যের দাম এবং সরবরাহ ও কৃষি সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের জারীকৃত ৩ টি অর্ডিন্যান্স বাতিলের দাবীতে বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। এগরা মহকুমার এগরা-১ এর মীর্জাপুরে তপন প্রধান, অশোক দাস ,ভূবন খাটুয়া,

    ব্লকের কুদিতে বাদল গিরি ,অমিয় দাস, ভূবন খাটুয়া, এগরা শহরে সি আই টি ইউর জেলা সম্পাদক সুব্রত পন্ডা,সমীর সামন্ত,অসীম মাইতি, এগরা-২ এ,কৃষ্ণপদ মাইতি প্রমুখের নেতৃত্বে কর্মসূচি পালিত হয়। অনুরূপ পটাশপুর-১ও ২, ভগবানপূর -১এ কর্মসূচি রূপায়িত হয়।
      কাঁথি মহকুমা’র দেশপ্রাণ, কাঁথি-১, কাঁথি-৩, খেজুরী-১ ও ২, রামনগর-১ ও২,ভগবানপুর-২ তে বিক্ষোভ কর্মসূচি ব্লকে ব্লকে একাধিক জায়গায় পালিত হয়।

        দেশপ্রাণ ব্লকের মুকুন্দপুর বাজারে লকডাউন বিধি মেনে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কৃষক সভা’র নেতা মামুদ হোসেন, তরুণ মাইতি, সঞ্জিত দাস,সুতনু মাইতি,আশীষ গিরি,তাপস মিশ্র,মানিক গারু,পৃথ্বীরাজ শীট,চন্দন দাস,পবিত্র দাস,পিন্টু দত্ত প্রমুখ।মারিশদা কর্মসূচী তে নেতৃত্ব দেন হিমাংশু পণ্ডা, কালীপদ শীট, প্রতাপ দাস,রাজনারায়ণ দাস, অনন্ত পণ্ডা, খাজা আবুল আলি, স্বপন খাঁড়া, অশোক পণ্ডা, রূপচাঁদ আলি প্রমুখ।
          কাঁথি-১ ব্লকের কর্মসূচি তে নেতৃত্বদেন নন্দন রাউত, হরপ্রসাদ ত্রিপাঠী, কানাই মুখার্জী , তাপস অধিকারী, প্রনব করন, বাসুদেব রাউল, প্রনব পণ্ডা, সৌম্যজিৎ দাস,সেক সাত্তার প্রমুখ। কৃষক সভার নেতা বলেন কৃষি ও কৃষক বিরোধী অর্ডিন্যান্স বাতিল করা, অত্যাবশকীয় পণ্য আইনের সংশোধনী প্রত্যাহার,কৃষি পণ্যের দাম ও সরবরাহের উপর সরকারী নিয়ন্ত্রণ প্রত্যাহার না করা সহ গণবন্টন ব্যবস্হা বহাল রাখা ইত্যাদি দাবীসমূহের ভিত্তিতে কর্মসূচি রূপায়িত হয়। পাশাপাশি ৩ মাস বিদ্যুৎ বিল মকুব, বিদ্যুৎ ও পানীয়জলের সরবরাহ স্বাভাবিক করন ও অামফান ক্ষতিগ্রস্থ দের ত্রাণ ও ক্ষতিপূরণ নিয়ে দলবাজি বন্ধ করা দাবীসমূহ মিছিলে উত্থাপিত হয়।
            খেজুরী তে হিমাংশু দাসের নেতৃত্বে অনুরূপ কর্মসূচি পালিত হয়। প্রসঙ্গত জেলা জুড়ে ব‍্যপক দলীয় কর্মী সমর্থক মাঠে নামায়  এ এক অন্য জাগরণের  ইঙ্গিত  মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকগণ

            Share

            Leave a Reply

            Your email address will not be published. Required fields are marked *