
গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।বিবাহের পর দাবিমত যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে।চাঞ্চল্যকর ঘটনাটি পটাশপুর থানার চিস্তিপুর-১এর রুপাদীঘি গ্ৰামে।
প্রসঙ্গত গত ৭ বছর আগে ভগবানপুর থানার টোটানালা গ্ৰামের স্বপন ঘোড়াই এর মেয়ে ময়নার সঙ্গে বিবাহ হয় পটাশপুরের রুপাদীঘি গ্ৰামের মানিক ঘোড়াইর সঙ্গে ।এরপর বিবাহের যৌতুক হিসেবে মেয়ের বাড়ি থেকে গয়না, টাকা ও আসবাবপত্র দেওয়া হয়।তারপর বিবাহের যৌতুক পছন্দ না হওয়ায় দীর্ঘদিন কেটে যাওয়ার পর অতিরিক্ত যৌতুক হিসেবে নগদ ৬০ হাজার টাকা শ্বশুর বাড়ির উপর দাবি করে অভিযুক্ত স্বামী। সেই টাকা স্ত্রী বাবার বাড়িত থেকে আনতে না পারায় স্ত্রীর উপর ধারাবাহিক ভাবে অত্যাচার ও নির্যাতন চলে। অভিযোগএরপর গত ২৮ শে মে বৃহস্পতিবার রাতে স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা চালায় স্বামী।
এই ঘটনার পর ময়নার বাবা বুধবার পটাশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।এরপর পুলিশ লিখিত অভিযোগ পেয়ে তদন্ত নেমেছে বলে জানা যাচ্ছে। পুলিশ সূত্রে খবর অভিযুক্ত এলাকার বাইরে ।
