
দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।১০ই জুন আজ বুধবার বাঁশগোড়া বাজারে সোস্যাল ডিস্টেন্স বজায় রেখে বিক্ষোভ মিছিল,পথ অবরোধ ও পথসভা করে বিজেপি। বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক তাপস কুমার দোলই,মন্ডল সভাপতি সুমন দাস,সূদর্শণ দাস প্রমুখ। তাদের বক্তব্য গতকাল মঙ্গলবার রাতে কন্ঠীবাড়ি ও বাঁশগোড়ায় বিজেপি কর্মীদের উপর তৃণমূল কর্মীদের যে হামলা চালান হয়েছে তাতে যুক্ত দোষীদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নিতে হবে। সেই দাবিতে বিজেপি কর্মীদের বিক্ষোভ ও পথ আবরোথ হয়। পুলিশ দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।
