দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর। ফের পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ ব্লকের মারিশদা থানার অন্তর্গত দেবেন্দ্র পঞ্চায়েতের উগালপুর গ্রামে করোনা পজেটিভ পাওয়া গেলএক পরিযায়ী শ্রমিকের।ওই পরিযায়ী শ্রমিক কর্মসূত্রে মুম্বাইতে থাকতেন। লকডাউনের কারনে নিজের বাড়ি ফিরে আসেন । ১লা জুন তার লালারসের নমুনা সংগ্রহ করে কাঁথি মহকুমা হাসপাতাল‌। মঙ্গলবার ওই পরিযায়ী শ্রমিকের করোনা রিপোর্ট পজিটিভ আসে।বুধবার সরকারি নির্দেশিকা মেনে ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে পাঁশকুড়া বড়োমা করোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *