
দৈনিক আবেশভূমি ডেস্ক:খেজুুুরী: পূর্ব মেদিনীপুর।আম্ফান ঘূর্ণিঝড়ের পর এখনোও জেলার সমস্ত গ্রামে বিদ্যুৎ বিপর্যয় মোকাবেলা করতে কর্মীরা দিনরাত কাজ করছেন।কোথাও বিদ্যুৎ পরিষেবা পুরোপুরি সচল কোথাও চেষ্টা চলছে সমানে। বুধবার টিভির সঙ্গে কেবিল লাইনের সংযোগ করতে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হয়ে মৃত্যু হল শোভন জানা(৭৬)নামের এক ব্যক্তির,আহত এক যুবক।বুধবার ঘটনাটি পূর্ব মেদিনীপুরে খেজুরি ২ এর বটতলায়।এদিন দুপুরে বাড়িতে বিদ্যুৎ আসতেই বাড়ির টিভির সঙ্গে কেবল সংযোগ করতে গিয়ে হঠাৎই বিদুৎপৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায় বাবা। ঘটনাটি দেখতে পেয়ে ছেলে ছুটে এসে ইলেকট্রনিক বোর্ডে সুইচ বন্ধ করতে গিয়ে হঠাৎই সে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাদের দুজনকে খেজুুুরী শিলাবেড়িয়া হাসপাতালে নিয়ে গেলে বাবার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ছেলে।
