
গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি : পূর্ব মেদিনীপুর।১২জুন শুক্রবার এগরা-২এর দুব্দা অঞ্চলে সি পি এম ছেড়ে এক পরিবার তৃণমূলে যোগ দেন।তৃণমূলে যোগদান করেন সিপিএমের নেতা সিদ্ধার্থ দাস। তার হাতে দলীয় পতাকা তুলে দেন অঞ্চল তৃণমূল সভাপতি তথা প্রাক্তন পঞ্চায়েথ উপপ্রধান খগেন্দ্রনাথ দুয়ারী। ছিলেন পঞ্চায়েতের উপ প্রধান সত্যরঞ্জন মাইতি , যুব তৃণমূল নেতৃত্ব রাজকুমারী দয়ারী প্রমুখ।
পৌরহিত্য করেন স্থানীয় বুথ সভাপতি শুকদেব জানা । সিদ্ধার্থ বাবু জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে মূগ্ধ হয়ে তিনি সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করছেন। সামাজিক দূরত্ব বজায় রেখে এদিন কর্মসূচিতে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান যুব তৃণমূলের রাজকুমার দুয়ারী।
