দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর। আজ ১৩ই জুন শনিবার রামনগর -১এর পদিমা -১এ সুপার সাইক্লোন ঝড় “আম্ফান” এ ক্ষতিগ্রস্তদের ত্রিপল বিতরণ হয়। পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন, সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারীর সহযোগিতায় এ দিন ১০০ ক্ষতিগ্রস্তের হাতে ত্রাণের ত্রিপল তুলেদেন রামনগর-২ ব্লক তৃণমূলের সম্পাদক গৌতম কুমার জানা , শিক্ষক নেতা অভিষেক মাইতি প্রমুখ।

    উপস্থিত ছিলেন দীঘা কোস্টাল থানার ওসি বিনয় মান্না, প্রাক্তন ব্লক সভাপতি সুকুমার দাস, পঞ্চায়েত সদস্য চিত্তরঞ্জন দে,কল‍্যাণাশীষ পাত্র,প্রমোতোষ ঘোড়াই প্রমুখ।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *