
গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁধি:পূর্ব মেদিনীপুর।দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে সরকারি নির্দেশিকা মেনে আগামী ১৫ই জুন থেকে পেটুয়াঘাট মৎস্যবন্দর পুনরায় চালু হতে পারে তা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হল শনিবার।
এদিন সমস্ত মৎস্যজীবি, ট্রলার মালিক, শুটকি ব্যবসায়ী, পেটুয়া বন্দর সংলগ্ন খুচরো ব্যবসায়ী, মৎস্য ব্যবসার সঙ্গে যুক্ত পরিবহন কর্মী, বরফ ব্যবসায়ীদের নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এদিনের আলোচনা সভায় দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণ কুমার জানা,দারিয়াপুর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান অসীমা জানা প্রমুখ উপস্থিত থেকে সকলকে বন্দর চালু করার পক্ষে ঐক্যমত করান। তরুণ বাবু সকলকে বোঝান যে সমস্যা থাকবে তার সমাধান ও মানুষকে করতে হবে। দীর্ঘ দিন বন্দর বন্ধ থাকায় মানুষের পেটে ভাত নেই, করোনায় মরার আগে মানুষ না খেতে পেয়ে মরবে। সরকার ও সরকারের মুখ্যমন্ত্রী আপনাদের পাশে আছে। তিনি সব দিক ভেবে এবার আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক করতে চাইছেন আসুন সবার রুজি রোজগারের কথা ভেবে বন্দরের কাজকর্ম স্বাভাবিক করি। তিনি এও বলেন এক শ্রেণীর মানুষ নিছক রাজনৈতিক সুবিধার কথা ভেবে উষ্কানী দিচ্ছেন তা প্রতিহত করতে হবে। এখানে দেশপ্রাণের মাটিতে সে সুযোগ দেওয়া যাবে না
