
দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর:৩দিন নিখোঁজেরপর আজ গ্ৰামের ফাঁকা পুকুর থেকে উদ্ধার হল গোবিন্দ দাস(২৪)নামে এক যুবকের পচাগলা মৃতদেহ।ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুর জেলার জুনপুট উপকূল থানার নয়াপুট গ্রামে।গত তিনদিন ধরে নিখোঁজ ছিল গোবিন্দ।এরপর পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করে কোন সন্ধান পায়নি।আজ শনিবার সকালে পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্বার করে ময়নাতদন্তে পাঠায় এবং একটি আস্বাভাবিক মামলা রুজু করা তদন্ত শুরু করেছে। পরিবারের পক্ষে থেকে থানায় কোন অভিযোগ এখনো জমা পড়েনি। মাস তিনেক আগে বিয়ে করেছিল স্ত্রী রয়েছে। তিন দিন ধরে নিঁখোজ এই সংবাদটি থানার নজরে না থাকা কিংবা স্থানীয় পঞ্চায়েতের নজরে না থাকা ঘিরে এলাকায় গুঞ্জন শুরু হয়েছে।
