
প্রকাশ কর : মেদিনীপুর পূর্ব-পশ্চিম: পূর্ব; মেদিনীপুরের সৈকত শহর দীঘা থেকে উদ্ধার বিরল প্রজাতির সামুদ্রিক কচ্ছপ।এদিন সকালে দীঘা সি বীচের কাছে ভেসে আসে জ্যান্ত আহত কচ্ছপটি।প্রথমে নজরে আসে মৎস্যজীবিদের। দীঘা থানার পুলিশ এসে বন দফতরে খবর দেয়। বন দফতরের কর্মীরা আহত কচ্ছপটিকে উদ্ধার করে শঙ্করপুর বিট হাউসে নিয়ে যায়।বনদপ্তর জানায় কচ্ছপটির ওজন প্রায় ১০ কেজি।কচ্ছপটির একটি পা নেই, বর্তমান শঙ্করপুর বিট হাউসে রাখা হয়েছে। চিকিৎসা করার পর তাকে আবার সমুদ্রের ছেড়ে দেওয়া হবে।একের পর এক ডলফিন ও কচ্ছপের মৃত্যুর ঘটনার সঙ্গে বড় মাপের এই আহত কচ্ছপ উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ পরিবেশবিদ দের।
