গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর: এগরা -২এর বাথুয়াড়ী পঞ্চায়েতে মহিলা তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবির অনুষ্ঠিত হয় শনিবার। রক্তদাতা দের হাতে ফুলের স্তবক দিয়ে সম্মানিত করার মধ্য দিয়ে শিবিরের উদ্বোধন করেন বিধায়ক বনশ্রী মাইতি।

    সঙ্গে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তথা দলের ব্লক মহিলা সভানেত্রী আরতি মুন্ডা, বাথুয়াড়ী পঞ্চায়েত প্রধান লক্ষ্মীরাণী হাজরা, অঞ্চল তৃণমূল সভাপতি মৃগাঙ্ক গিরি, দলের সাধারণ সম্পাদক ভীমচরণ হাজরা, যুবনেতা অর্ধেন্দু সিংহ, অভিমন্যু মাইতি, কানাইলাল পাত্র প্রমুখ।
      স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ২৫জন মহিলা রক্ত দান করেন। কাঁথি ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করেন।সুষ্ঠু ভাবে শিবির সম্পন্ন হওয়ায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান অঞ্চল মহিলা তৃণমূল নেত্রী অর্চনা মাইতি।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *