প্রকাশ কর : মেদিনীপুর পূর্ব পশ্চিম। আজ ১৪ই জুন রবিবার “দেশপ্রাণ ক‍্যুইজ সোসাইটির” ও “পশ্চিমবঙ্গ হিউম্যান রাইটস ভার্স এন্ড ন‍্যাশান‍্যালিষ্ট ফোরাম”এর যৌথ উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।

    পূর্ব মেদিনীপুরের দেশপ্রাণ ব্লকের মুকুন্দপুর বাজারে মুক্তধারা কম্পেক্সে এই শিবিরের উদ্বোধন করেন দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণ জানা, সঙ্গে অনুষ্ঠানের প্রধান অতিথি বিডিও মনোজ মল্লিক। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের অধ্যক্ষ তথা চালতি নগেন্দ্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সন্দীপ বেরা, সহযোগী সংস্থার পূর্ব মেদিনীপুর ইউনিটের জেলা সভাপতি অনিমেষ গিরি, জেলা কো অর্ডিনেটর শিক্ষিকা রীণা দাস, এগরা প্রেসক্লাবের সম্পাদক সাংবাদিক গৌরীশংকর মহাপাত্র,ডা:গোবিন্দ কান্ডার প্রমুখ। অতিথিগণ তাদের বক্তব্যে বর্তমান মহামারী আবহে আয়োজক সংস্থা এমন মহতী উদ্যোগ নেওয়ায় তাদের প্রশংসা করেন।
      যুবসমাজকে এমন মহতী কাজে এগিয়ে আসার আহ্বান জানান এবং আগামী দিনে এমন কাজে পাশে থাকার আশ্বাস দেন। কাঁথি ব্লাড ব্যাংকের পক্ষে ডা:সৌম্যকান্তি ঘোষের  নেতৃত্বে ৪০ জনের রক্ত সংগ্রহ হয়। দেশপ্রাণ ক‍্যুইজ সোসাইটির প্রসেনজিৎ মাইতি, শংকর আচার্য্য, শান্তনু বেরা, সৌরভ মন্ডল, সনাতন জানা, সুদীপ মাইতি, শংকর ভূঁইয়া,  মৌমিতা মিশ্র,স্বরূপ মাইতি প্রমূখ রক্তদাতা ও অতিথিদের হাতে একটি করে উন্নতমানের পেয়ারা চারা তুলে দিয়ে পরিবেশ রক্ষায় সবুজায়নের বার্তাদেন। সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে শিবির সম্পন্ন হওয়ায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান অনুষ্ঠানের সঞ্চালক তথা দেশপ্রাণ ক‍্যুইজ সোসাইটির অন্যতম সংগঠক শিক্ষক দীনেশ দাস।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *