গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। আজ ১৪ জুন রবিবার পটাশপুর-২এ বিজেপি দলে বিশাল ভাঙ্গন। বিজেপি পটাশপুর-২মন্ডলের এস সি সেলের সভাপতি সুশান্ত মালির নেতৃত্বে ৯টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে।পরিবারগুলি ভরত জানা, হরিপদ ঘটপাত্র, সন্তু বেরা, কার্তিক বিশাই, গুরুপদ শীট, বাপি ভূঁইয়া, অপু শাসমল, দীপক শ্যামল এরা সবাই পঁচেট পঞ্চায়েতের খড়াই খাটুয়াবাড় বুথের। তৃণমূলের ব্লক সভাপতি তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ মৃনাল কান্তি দাসের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা তুলে নিয়ে দলে যোগদান করেন। দলীয় কার্যালয়ে তখন সঙ্গে ছিলেন পটাশপুর -২ পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন সাউ, পঁচেট অঞ্চল সভাপতি নীলমাধব দাস অধিকারী, অঞ্চল যুব সভাপতি সন্তু মাইতি,উপ প্রধান প্রনব কর, পঞ্চায়েত সমিতির প্রাক্তন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তাপস বেরা,সুখেন পট্টনায়ক প্রমুখ। তৃণমূলে যোগ দিয়ে সুশান্ত বাবু জানান বিজেপির ধর্মান্ধতা ও সংকীর্ণ রাজনীতিতে বীতশ্রদ্ধ হয়ে এবং সাম্প্রতিক করোনা ও আম্ফান মোকাবেলায় মমতা বন্দ্যোপাধ্যায় ও তার তৃণমূল কংগ্রেসের কর্মদক্ষতায় অভিভূত হয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দান।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *