গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর। জেলায়-জেলায় করোনা সংক্রমণের গ্রাফিক ঊর্ধ্বমুখী। পরিযায়ীরা যেমন আক্রান্ত হচ্ছেন, তেমনই ছড়াচ্ছে সংক্রমণ ও। পরিযায়ীদের নিয়ন্ত্রণে কোয়রেন্টানের ব্যবস্থা,তাঁদের সকলের করোনা পরীক্ষার আয়োজন করতে হিমশিম খাচ্ছে প্রশাসন।

জেলার পটাশপুর থানার আড়গোয়াল পঞ্চায়েতের  পানিনালা গ্ৰামে ১জন অপরদিকে ভগবানপুর ১ নং ব্লকে ৪জন পরিযায়ী শ্রমিকের করোনা রিপোর্ট পজেটিভ আসে রবিবার। এরা গুঢ়গ্ৰাম পঞ্চায়েতের গুঢ়গ্ৰামে-১, কাকরা পঞ্চায়েতের বাড়কাশিমপুর-২ এবং কোটবাড় পঞ্চায়েতের আশুটিয়া-১জন। সূত্রের খবর,এই ৫ জন পরিযায়ী শ্রমিক দীর্ঘদিন যাবত মুম্বাইতে কাজ করতেন। হঠাৎ করে বিশ্বজুড়ে করোনা আক্রমণ।আর সেই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশজুড়ে হঠাৎই লকডাউন।এরপর চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিকে তারা তাদের নিজেদের বাড়ি ফিরে আসে।এরপর পটাশপুর ও ভগবানপুর এর স্বাস্থ্য দপ্তরের কর্মীরা ৮ জুন তাদের লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য কলকাতায় পাঠায়।

    রবিবার স্বাস্থ্য দফতর জানায়,এই ৫ পরিযায়ী শ্রমিকের করোনা রিপোর্ট পজিটিভ, জেলায়-১৩। রিপোর্ট আসার পর আক্রান্ত পরিযায়ী শ্রমিককে পাঁশকুড়া বড়মা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পাশাপাশি তার পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। এদিকে আড়গোয়াল পঞ্চায়েতের উপ প্রধান অপরেশ সাঁতরা জানান আতঙ্কিত হওয়ার কিছু নেই। পরিয়ায়ীদের জন্য অঞ্চলের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় গুলিতে কোয়ারেন্টাইন সেন্টার করে রাখার ব‍্যবস্থা হয়েছে। আক্রান্তের পরিবারের সদস্যদের কাল সোমবার সোয়াব টেস্টের ব‍্যবস্থা হবে পদ্ধতি মেনে।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *