
গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।আজ ১৪ই জুন রবিবার রামনগর-২ যুব তৃণমূল এবং এস সি, এস টি ও ওবিসি সেলের উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন উপলক্ষে বালিসাই দলীয় কার্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন হয়। অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি অখিল গিরি। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি সুপ্রকাশ গিরি, জেলা পরিষদ সদস্য অনুপ গিরি, উদ্যোক্তদের অন্যতম এস সি এস টি সেলের সভাপতি তাপস গিরি,দেপাল প্রধান তথা ব্লক যুব কার্যকরী সভাপতি অনুপ মাইতি, পঞ্চায়েত সমিতির সদস্য কমলাকান্ত বেরা.দেবদুলাল দাস মহাপাত্র, আশীষ জানা, শক্তি প্রধান,মধুসূদন দাস অধিকারী অরবিন্দ মালি প্রমুখ।

