গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।
মঙ্গলবার এগরা ও কাঁথি জুড়ে কয়েক দফা দাবিতে বাম ও সমমনোভাবাপন্ন ১৬ শরিকদের মিছিল ও পথসভা হয়। ভাষণ নয় – রেশন চাই,
কর্মহীন শ্রমিকদের কাজ চাই ,জাতীয় সম্পদের অবাধ লুঠ অবিলম্বে বন্ধ করতে হবে, শ্রম আইন লঙ্ঘন করা চলবে না, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র বেসরকারীকরণ করা চলবে না, কৃষকদের বকেয়া ঋণ মকুব করে সহজ শর্তে ঋণ দিতে হবে, আমফান ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত বাংলাকে অবিলম্বে জাতীয় বিপর্যয় হিসেবে ।
ত্রাণসহ পুনর্বাসন ও পুনর্গঠনের কাজে দলবাজি চলবে না, সুন্দরবন এলাকায় স্থায়ীভাবে কংক্রিটের নদীবাঁধ তৈরি করতে হবে, স্কুলকলেজে চিরায়ত পড়াশোনার পদ্ধতির বিকল্প হিসেবে শুধুমাত্র ডিজিটাল মাধ্যম চাপিয়ে দেওয়া চলবে না প্রভৃতি দাবীগুলির সমর্থনে বামশরিক দল ও সহযোগী দলগুলির উদ্যোগে এগরা মহকুমা শহরে মিছিল ও পথসভা হয়। নেতৃত্বদেন সি আই টি ইউর জেলা সম্পাদক সুব্রত পন্ডা, সমীর সামন্ত, ভূবন খাটুয়া, কৃষ্ণপদ মাইতি, অমিয় দাস, বন বিহারী পাত্র এন সি পি দলের সুকুমার রায়, তারা পদ রথ, সুজিত সিনহা প্রমুখ।কাঁথিতে সিআই টি ইউর হরপ্রসাদ ত্রিপাঠী, কানাই মুখার্জী, মামুদ হোসেন, প্রনব পন্ডা, সলিল মান্না, কালীপদ শীট, হিমাংশু দাস প্রমুখ।