
দৈনিক আবেশভূমি:এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর: ১৭ই জুন বুধবার পরিযায়ী শ্রমিকদের জন্য খাদ্য কুপন বিলি নিয়ে দলবাজি বন্ধ করা সহ একগুচ্ছ দাবিতে কাঁথি মহকুমা শাসকের স্মারকলিপি প্রদান করা হয়। অন্যান্য দাবি গুলিহল প্রতিটি পরিযায়ী শ্রমিক পরিবারের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসে ৭৫০০ টাকা সরকারী অনুদান প্রদান,পরিযায়ী ও কর্মহীন শ্রমিকদের অামফানে ক্ষতিগ্রস্ত বাড়ী মেরামতি’র অনুদান প্রদান সহ স্বাস্থ্য পরীক্ষা সুনিশ্চিত করন প্রভৃতি ৬ দফা দাবীসমূহ। নেতৃত্ব দেন সিঅাইটিইউ নেতা হরপ্রসাদ ত্রিপাঠী, মামুদ হোসেন, কানাই মুখার্জী, তাপস মিশ্র, সলিল বরন মান্না, অাশীষ পাল, সেক সাত্তার প্রমুখ নেতৃবৃন্দ। নেতৃত্ব থেকে বলাহয় পরিযায়ী শ্রমিকদের খাদ্য কুপন বিলি নিয়ে দলবাজি বন্ধ করে স্বচ্ছতা বজায় রাখতে হবে।প্রকৃত পরিযায়ী শ্রমিকদের খাদ্য কুপন বিলি না করলে বৃহত্তর অান্দোলন সংগঠিত করা হবে। 
