দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর:  ১৭ জুন : মিডনাপুর ডট ইনের সদস্য দিনেন্দু মান্নার কনিষ্ঠা কন্যা দেবাদ্রিতা’র অন্নপ্রাশনের অনুষ্ঠান না করে, দুপুরে খেজুরি ২ ব্লকের অরকবাড়ী, চক অরকবাড়ী, সফরচটা ও বনবাসুড়িয়া ৪টি গ্ৰামের প্রায় ৪৫০ জন আম্ফান ঝড়ে ক্ষতিগ্রস্হ দু:স্থ মৎসজীবীদের রান্না খাবার বিতরণ করে। বনবাসুড়িয়া শিক্ষাকেন্দ্রে রান্নার ব্যবস্থা করা হয়।এই সংস্থার আর এক সদস্য তমলুক নিবাসী বিভাষকান্তি মন্ডল বাবা নগেন্দ্রনাথ মন্ডল ও মা রাধারানী মন্ডলের স্মৃতিতে ২০০ টি পরিবারকে রিচার্জেবল টর্চ লাইট প্রদান করা হয়।

    এছাড়া পূর্ব পাঁচুড়িয়া,পশ্চিম পাঁচুড়িয়া,নানকার গোবিন্দপুর, ওয়াশীলচক, উত্তর থানাবেড়্যা, দক্ষিণ থানাবেড়্যা, খেজুরী, শাদুল্যা গ্রামে ঝড়ে ক্ষতিগ্রস্হ পরিবারগুলির হাতে কিছু শুকনো খাবারের প্যাকেট বিতরণ করা হয়।
    মিডনাপুর ডট ইনের সম্পাদক অরিন্দম ভৌমিক , সুদর্শন সেন, পার্থ দে, রাজকুমার দাস, জ্যোর্তিময় খাটুয়া, দীনেন্দু মান্না এই আহার ও দু:স্থ মৎসজীবীদের ৭ দিনের শুকনো খাবারের প্যাকেট এবং ইমারজেন্সি লাইট বিতরণ কর্মসূচীটি রূপায়ন করেন। খেজুরীর মৎসজীবীদের পক্ষে গৌতম কুমার বেরা ও লক্ষী পাত্র এই কর্মসূচীতে সহায়তা করেন ।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *