গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর। আজ ১৭ই জুন বুধবার পটাশপুর -২ এর পঁচেট পঞ্চায়েতের কোটবাড় ১০৯ ও ১১০ নং বুথের শতাধিক সি পি এম ও বি জে পি কর্মী সমর্থক তৃণমূল যুব কংগ্রেসে যোগদান করে।এদিন সন্ধ্যায় খড়ুই বাজার তৃণমূল কংগ্রেস কার্যলয়ে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তৃণমূল কংগ্রেসে বরণ করে নেওয়া হয়।
দলীয় পতাকা তুলে দেন পটাশপুর -২ তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধক্ষ্য মৃনালকান্তি দাস ও ব্লক সমবায় সেলের সভাপতি দুর্গাপদ পাহাড়ী। অন্যান্যদের মধ্যে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঁচেট পঞ্চায়েতের উপ প্রধান প্রনব কর, প্রাক্তন কর্মাধক্ষ্য তাপস বেরা, তৃণমূল যুব কংগ্রেসের তরফে আবু সোয়ালেহ, সন্তু মাইতি,রতিকান্ত আচার্য্য, বাণীকন্ঠ দাস, চন্দন রায় প্রমুখ। আজ দলে যোগদান করেন বিমল সাউ, মাখন ঘড়াই, পঙ্কজ বেরা, বিনয় দাস, মুক্তিদ প্রধান, পদ্মলোচন পন্ডা প্রমুখ। নবাগতরা বলেন তৃণমূল কংগ্রেসও মমতা ব্যানার্জী কাজে আস্থা রেখে উন্নয়নের শরিক হতে তৃণমূলে যোগদান।