দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।        জমিতে কাজ করতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল কল্যাণী জানা(৫০) নামের এক মহিলার৷ আহত তার স্বামীও৷ ঘটনাটি কাঁথি থানার কন্দর্পুর এলাকায়।জানা গিয়েছে,এদিন দুপুরে স্বামী ও স্ত্রী দুজনে মিলে জমিতে কাজ করতে গিয়েছিলেন।এরপর সন্ধ্যা হতেই শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ ভারীবৃষ্টিপাত।ঠিক ওই সময় বাজ পড়ে মাঠেই মৃত্যু হয় ওই মহিলার।এই ঘটনা দেখতে মাঠে থাকা চাষীরা ছুটে এসে মহিলাকে উদ্ধার করে কাঁথি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *