গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।

আজ ১৭ই জুন কাঁথি আদালতের বর্ষীয়ান আইনজীবি অসীম কুমার গিরি প্রয়াত হন। ৬৭ বছর বয়সে বুধবার বিকাল ৪-২০ ট মিনিটে কলিকাতার পিয়ারলেস হাসপাতালে দীর্ঘ রোগ ভোগের পর পরলোকগমন করেন। আইনজীবী হিসেবে অবিভক্ত মেদিনীপুর জেলায় তাঁর সুনাম ছিল। পূর্ব মেদিনীপুর জেলার সরকারি আইনজীবী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য অনুগামী রেখে গেছেন। কাঁথি আদালতের দুটি বার এ্যাশোসিয়েশন ও’ অল ইন্ডিয়া ল ইয়ার্স ইউনিয়ন’ এর তরফ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরিবারের প্রতি শোক জানিয়েছেন ক্রিমিনাল বার অ্যাসোসিয়েশনের সম্পাদক স্বরূপ ভৌমিক,অসিত বরণ মাইতি, প্রীতম দাস,অমল কুমার ওঝা প্রমুখ আইনজীবীগণ। অসীম বাবুর জন্মস্থান কাঁথি -১এর নয়াপুট পঞ্চায়েতের নরসিংহ পুর।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *