
প্রকাশ কর:মেদিনীপুর পূর্ব -পশ্চিম।
রেশন দুর্নীতির অভিযোগে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সঞ্জয় দীন্ডা’র গ্ৰেপ্তারের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। বৃহস্পতিবার দুপুরে এই বিক্ষোভের ঘটনাটি ঘটে নন্দীগ্রাম ২এ্য আমদাবাদ এলাকায়।জানা গিয়েছে,ওই এলাকার গরিব মানুষের ৮১ টি রেশন কার্ড তিন বছর ধরে নিজের কাছে রেখে দিয়েছিলেন ওই পূর্ত কর্মাধ্যক্ষ। তাই গরিব মানুষেরা সরকারের রেশন পরিষেবা থেকে বঞ্চিত।কিন্তু পূর্ত কর্মাধ্যক্ষ নিজে সব রেশন দ্রব্য আত্মসাৎ করে নিচ্ছেন।
