গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।

১৯শে শুক্রবার আজ কাঁথি “ক্লাব ইউনিক ” এর পরিচালনায় ও কাঁথি পৌরপ্রশাসক প্রধান সৌমেন্দু অধিকারী সহযোগিতায় কাঁথি ডরমেটরি ভবনে করোনা সংক্রান্ত সংকট জনক পরিস্থিতিতে রক্তের আকাল মেটাতে এক মহতী ” স্বেচ্ছায় রক্তদান শিবির ” এর আয়োজন করা হয়।

    শিবিরের উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য তথা পূর্ব মেদিনীপুর টেলি টাওয়ার্স কর্মচারি এ্যাশোসিয়েশনের সভাপতি ও আয়োজক ক্লাব সভাপতি উত্তম বারিক। সঙ্গে কাঁথি মহকুমা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ও শিক্ষক জনাব ইমরান আলি খান , কাঁথি পৌরসভার প্রাক্তন কাউন্সিলার জনাব জাবেদ আক্তার, অতনু গিরি।
      শিবিরে ৬০ জন সেচ্ছায় রক্তদান করেন। সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে শিবির সুসম্পন্ন করতে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ক্লাব ইউনিকেরের সম্পাদক।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *