
দৈনিক আবেশভূমি ডেক্স : এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।আজ১৯শে জুন শুক্রবার মদ্যপ এক গাড়ি চালককে গ্রেফতার করলো এগরা পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত ওই চালকের নাম শ্রীমন্ত কোটাল (৪০),বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার খাজরাতে। এ দিন বিকেলে মদ্যপান করে কুদি থেকে বেপোরোয়া গতিতে ডাম্পার নিয়ে এগরার দিকে আসছিল। এগরার ত্রিকোণ পার্কের সামনে পুলিশ ওই ডাম্পারটিকে আটক করে। পুলিশের চেকিংএ ওই মদ্যপ চালক ধরা পড়ে। এগরা থানার ট্রাফিক বিভাগের সার্জেন্ট প্রদীপ মজুমদার জানান, মদ্যপ চালকদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়। কাউকে রেয়াত করা হবে না। লাগাতার এই অভিযান চালবে।

