
দৈনিক আবেশভূমি ডেক্স :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।
ভারতের বীর সৈনিক ২০জন শহীদের শ্রদ্ধা জ্ঞাপন করে বিজেপি।যেসব সৈনিক দেশমাতৃকার জন্য আত্মবলিদান দিয়েছেন, তাঁদের অমর আত্মার চিরশান্তি কামনা করে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করা হয়। আজ শুক্রবার কাঁথি নগর বিজেপির পক্ষ থেকে প্রথমে কাঁথির সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে শুরু করে মেচেদা বাইপাস, কাঁথি হাই স্কুল হয়ে পোস্ট অফিস মোড়, সর্বমোট চারটি স্থানে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করা হয়।
উপস্থিত ছিলেন সোমনাথ রায়, অসীম মিশ্র, রমাকান্ত প্রধান, অমলেন্দুপাহাড়ি,নবীন প্রধান, মানিক দাস, কল্লোল কর, কমলেন্দু পাহাড়ি, বিদেশ বসু মাইতি সহ কাঁথি শহর বিজেপির জেলা ও মন্ডলের কার্যকর্তারা।চীনের এই বর্বর আক্রমনের যোগ্য জবাব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতীয় সেনারা কিভাবে দেবেন, সেটা তাঁরাই ঠিক করবেন।

