
গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।
১৯শে জুন শুক্রবার সন্ধ্যায় কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডের বিশ্রামাগারে ভারত চীন সীমান্তের লাদাখে ভারত ভারতমাতার ২০ জন বীর জওয়ান শহীদদের স্মৃতির উদ্দেশ্যে একটি শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান আয়োজন করা হয়। শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। শহীদদের পরিবারে সমবেদনা জানান হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য উওম বারিক, কাঁথি শহর যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি ইমরান আলি, শ্রমিক নেতা বাবলু খান, বিশিষ্ট সমাজসেবী শক্তিনাথ দাস অধিকারী। এছাড়াও যুব তৃনমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে সোহরাব আলি, পুষ্পেন্দু, কমল কান্তি মিশ্র প্রমুখ উপস্থিত ছিলেন।
