
গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।
শুক্রবার কাঁথি দেশপ্রাণের চালতি পঞ্চায়েতের “রঘুরামপুর যুব সংঘ”র পরিচালনায় র শহীদ স্মরণ ও রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদাতাদের হাতে পুষ্পস্তবক তুলে সম্মানিত করে শিবিরের উদ্বোধন করেন সংস্থার স্থায়ী সভাপতি তথা জেলা পরিষদ সদস্য উত্তম বারিক। তার আগে ভারত-চীন সীমান্তে লাদাখে শহীদ জোয়ানদের প্রতকৃতিতে মাল্যদান, স্মৃতিতে মোমবাতি প্রজ্জ্বলন শেষে তাদের পরিবারবর্গকে সমবেদনা জানানো হয়। শহীদ দের স্মৃতিকে শ্রদ্ধা জানাতে করোনা সংকট কালেও এই রক্তদান শিবির বলে উল্লেখ করেন উদ্বোধক। সঙ্গে ছিলেন প্রাক্তন পঞ্চায়েত সদস্য দীলিপ পন্ডা। কাঁথি ব্লাড ব্যাংক শিবিরে রক্ত সংগ্রহ করেন। সামাজিক দূরত্ব বজায় রেখে শিবির সুসম্পন্ন হওয়ায় উপস্থিত সকল
কে ধন্যবাদ জানান ক্লাব সম্পাদক জিয়াদালি খাঁন ও সভাপতি ইয়াসী শাহ।
