
গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর :পটাশপুর -১ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভারত-চীন সীমান্ত লাদাখে শহীদ ২০ জোয়ানের স্মৃতিকে শ্রদ্ধা জানাতে মোমবাতি মিছিল হয়।শুক্রবার গোনাড়াস্বাস্থ্য কেন্দ্র থেকে মংলামাড়ো বাজার হয়ে হরিদাসপুর তেলপাম্প পর্যন্ত এই মিছিলের নেতৃত্বে ছিলেন দলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তাপস মাজি। সঙ্গে উপস্থিত ছিলেন কর্মাধ্যক্ষ আহাদ আলী, মুক্তি বেরা, দীপক পয়ড়্যা ও অঞ্চল সভাপতি গন। শহীদদের আত্মার শান্তি কামনা করে তাদের প্রতিকৃতিতে মাল্যদান হয় পরে মিছিল শুরু হয়। শেষে নিহতদের পরিবারকে সমবেদনা জানান।
