
গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।
১৯শে জুন শুক্রবার কাঁথি পৌরসভায় প্রশাসক বোর্ডের সভা হয়। সভায় পৌরহিত্য করেন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারপারসন সৌমেন্দু আধিকারী। সভায় সরকারের সাম্প্রতিক নির্দেশনামা নিয়ে আলোচনা হয়। তিনি জানান রাজ্য সরকারের সাম্প্রতিক নির্দেশ অনুযায়ী প্রাক্তন কাউন্সিলরগণ হলেন কো অর্ডিনেটর। আজ থেকে তারা এই দায়িত্বে বহাল হবেন। গত মাসে নির্বাচিত পৌর বোর্ডের মেয়াদ শেষ হয়। বিদায়ী চেয়ারম্যান সৌমেন অধিকারী’কে এডমিনিস্ট্রেটরের চেয়ারপারসন করে তিনজনের প্রশাসক বোর্ড গঠন হয়। অন্য দুইজন প্রাক্তন উপ পৌরপ্রধান সত্যেন্দ্রনাথ জানা এবং স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত কাউন্সিলর পম্পা মাইতি। এক মাসের মাথায় সদস্যগণ কো অর্ডিনেটর হিসেবে নিযুক্ত হলেন। ২১কাউন্সিলর যিনি যে দায়িত্ব পালন করছিলেন তিনি সেই দায়িত্ব পালন করবেন।
সভা শুরুর আগে চীন-ভারত সীমান্তের লাদাখে নিহত ২০ জোয়ানকে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন হয়।
