
গৌরীশংকর মহাপাত্র : এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।
আজ ২০ শে জুন শনিবার এগরা শহরে এন সি পি’র দলীয় কার্যালয়ে দেশের লাদাখ সীমান্তে সেনাবাহিনীর বর্বর আক্রমণে নিহত শহীদ জওয়ান দের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন হয়। কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বাংলার বীর জওয়ান রাজেশ ওরাং বিপুল রায় সহ ২০ জন শহীদ হন উদ্দেশ্যে শহীদ বেদীতে পুস্পার্ঘ নিবেদন করে নীরবতা পালন করা হয়। সমবেদনা জানান হয় শহীদ পরিবারের। চিনার আগ্রাসী মনোভাবের নিন্দা করা হয়, দেশের এমন কঠিন পরিস্থিতিতে জাতীয় স্বার্থে সরকারের পাশে থাকার অঙ্গীকার করেন। উপস্থিত ছিলেন এনসিপি’র সুকুমার রায়, গৌতম জানা, গোরাচাঁদ দাস, নন্দন রায়, রবীন্দ্রনাথের রায়, তারাপদ রথ, সুজিত সিংহ, সুশান্ত দাস প্রমুখ।
