
গৌরীশংকর মহাপাত্র:এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।
আজ কাঁথি দেশপ্রাণ ব্লকের বসন্তিয়া অঞ্চলের পূর্ব কুশবনী সংসদে আম্ফান ঝড়ে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের হাতে ত্রিপল তুলে দেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য তথা জেলা টেলিটাওয়ার কর্মচারী সংগঠন সভাপতি উত্তম বারিক। সঙ্গে উপস্থিত দেশপ্রাণ ব্লক তৃণমূলের সভাপতি বিরাজকান্তি গুড়িয়া, বসন্তিয়া অঞ্চল যুব তৃণমূলের রাজেশ অধিকারী, পূর্ব কুশবনী গ্রাম সংসদ সদস্য সুকুমার দাস প্রমুখ।


