গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।

    আজ ২০শে জুন শনিবার পটাশপুর-২এর বিশিষ্ট সমবায়ী গান্ধী ও বিনোবাজীর উত্তর সূরী বরেন্দ্র নাথ পাত্রের প্রথম মৃত্যু বার্ষিকী পালন হয়। গ্রাম মঙ্গলগুচ্ছ সমিতি, প্রতাপদীঘি রামকৃষ্ণ সারদা শিক্ষা সদন,প্রতাপদীঘি রাইস মিল প্রভৃতি বহু প্রতিষ্ঠানে কখনো সরাসরি বা কখনো স্বাধীনতা সংগ্ৰামী প্রসন্ন কুমার ত্রিপাঠীর সহযোগী হয়ে বহু প্রতিষ্ঠান তিনি গড়েছেন।

      এ দিকে তাঁর প্রতিষ্ঠিত প্রতাপদিঘি রামকৃষ্ণ সারদা শিক্ষা সদনে ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা ও শুভানুধ্যায়ীগণ তাদের বক্তব্যে, গানে আবৃত্তিতে, স্মৃতিচারণায় তার বর্ণোজ্জ্বল কর্মজীবন তুলে ধরেন। পৌরোহিত্য করেন সংস্থার সভাপতি ডা: সুধাময় মহান্তি। বিশিষ্টদের মধ্যে ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য ও মথুরা পঞ্চায়েতের প্রাক্তন‍ প্রধান সুশীল রঞ্জন পাহাড়ি, বাগমারি নারী কল্যাণ শিক্ষা সদন এর প্রাক্তন প্রধান শিক্ষিকা বনলতা পন্ডিত, টিকরাপাড়া হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক বিশ্বেশ্বর মাইতি প্রমুখ। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শক্তিপদ গিরি‌।সেই উদ্যোগীপুরুষ রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ নরেন্দ্রপুর অনুমোদিত এই সমিতির অন্যতম প্রতিষ্ঠাতাও। স্মৃতি চারণায় অংশনেন পরিচালন সমিতির সদস্য ও কর্মী, পটাশপুর -১ও২ব্লকের সংযুক্ত ক্লাবের প্রতিনিধিগণ। আলোচনায় এলাকার সমবায় আন্দোলনে, শিক্ষা আন্দোলনে, সামাজিক মানোন্নয়নে, এই গুচ্ছ সমিতি প্রতিষ্ঠাক্ষেত্রে তার অবদান তুলে ধরে সকলে স্মৃতি চারনা করেন। সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি পীযূষ কান্তি নন্দী।সভা সঞ্চালনায় ছিলেন কোষাধ্যক্ষ উৎপল বিকাশ দাস। ধন্যবাদ জানান সংস্থার সম্পাদক অশোক বায়েড়।

        সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্য বিধি মেনে এই স্মৃতি চারণা সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী গিরি।

          Share

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *