গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর। ২০শে জুন শনিবার পশ্চিম বঙ্গের জন্মদিনেপ্রতাপদীঘির স্বনামধন্য সামাজিক সংগঠন ‘এসো বাঁচি’র রক্তদান ও বনমহোৎসব অনুষ্ঠিত হয়। আজ ৭ মহিলা সহ ৩২ জন রক্তদান করেন। সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা এই শিবিরে অংশ নেয়। উল্লেখ‍্য কয়েকটি পরিবার আজ সপরিবারে রক্ত দিলেন যা আয়োজক দের প্রশংসার দাবি রাখে। পার্শ্বশিক্ষক খোকন সাউ তাঁর স্ত্রী এবং ছেলেকে নিয়ে আজ রক্ত দিলেন। তেমনি শিক্ষক গৌতম বেরা ,তার মা, বোন সমেত রক্তদান করেন, সংঘের সদস্য অভিজিৎ বেরা তাঁর বোন ও ভাই সমেত রক্ত দিয়ে কার্যত রক্তদানকে উৎসবের রূপদেয়। ড: প্রীতিরঞ্জন সাহু আজ প্রথম রক্ত দিয়ে তাঁর জন্মদিন উদযাপন করলেন। করোনার কারণে মাস্ক, হেড কভার, এবং স্যানিটাইজারের গুরুত্ব বোঝাতে প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে স্যানিটাইজার, মাস্ক এবং হেড কভার তুলে দেওয়া হয়। এছাড়া আমফান পরবর্তী সময়ে প্রচুর গাছ নষ্ট হওয়ায় প্রত্যেক রক্তদাতাকে ৪টি দেশীয়, ১ টি ঔষধি এবং ১টি ফলের চারাগাছ দেওয়া হয়।

    আয়োজক সংস্থার পক্ষে কল‍্যাণাশীষ দাস জানান জঙ্গলের মূল্যবান কাঠের চারা গাছ গুলি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বন ভূমি কর্মধ্যক্ষ মৃণাল কান্তি দাসের সৌজন্যে। অনাড়ম্বর এই রক্তদান উৎসবে কোন রকমের আনন্দ অনুষ্ঠান ছাড়াই করোনা আবহে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য মেনে সম্পন্ন হয়।
      সংস্থা সম্পাদক বলেন এই প্রত্যন্ত অঞ্চলে এই করোনা আবহের মধ্যেও এত সংখ্যক মানুষ রক্ত দান তাদের বড় প্রাপ্তি। তিনি এর জন্য সমস্ত রক্তদাতাদের শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানান। সারা বছর যাতে এই এলাকার কোন মানুষ রক্তের অভাবে না মরে তার জন্য তাঁরা সচেষ্ট থাকবেন বলেও তিনি উল্লেখ করেন।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *