
গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর: এগরা -১এর পাঁচরোল পঞ্চায়েতের কমিউনিটি হলে ত্রিস্তরীয় পঞ্চায়েত ও ২১ টি সংসদের নির্বাচিত দলীয় পঞ্চায়েত সদস্য ও সাংগঠনিক কর্তাদের নিয়ে করোনা ও আম্ফান পরবর্তী পুনর্গঠন পর্যালোচনা হয় শনিবার। বিধায়ক সমরেশ দাস করোনা ও আম্ফান নিয়ে বুথভিত্তিক পর্যালোচনা ও সুষম বন্টন নিয়ে আলোচনা করেন। করোনা পরিস্থিতি মোকাবেলায় লক ডাউনে কর্মীদের একাংশ জনবিচ্ছিন্ন তাই ধারাবাহিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার জন্য বুধ ভিত্তিক পরিকল্পনা, মানুষের পাশে গিয়ে তাদের অভাব অভিযোগ শোনার ও সমাধানে উদ্যোগী হওয়ার পরামর্শ দেন। এই দুটি বিপর্যয়ে সরকার কিভাবে বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধা দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে তা মানুষকে অবহিত করা, বিপন্ন মানুষের মধ্যে ত্রাণ বন্টনে সংকীর্ণতা এড়ানোর পরামর্শ দিয়ে বলেন – আপনার সঙ্গে ব্যক্তি আক্রোশ কারুর থাকতে পারে, আপনাকে হয়তো ভোট দেয়ও না, কিন্তু সে যদি সত্যিই ত্রাণ পাওয়ার উপযোগী হয় অবশ্যই দেবেন ।আপনার কাজটা আপনি নিরপেক্ষ ভাবে করুন, পরের বিষয়টি তার উপরে দিয়ে নৈতিক চাপে রাখুন। ত্রান বণ্টনে কোনরকম সংকীর্ণতা করা যাবেনা। বিপন্নদের সঙ্গে যোগাযোগ রাখুন, বিপদে মানুষের পাশে থাকুন। প্রতিটি বুথের পদাধিকারীরা সক্রিয় আছে কিনা তার খোঁজ খবর নেন, কেন সক্রিয় নেই তা জানতে চান। আগামী দিনের মিটিংয়ে সক্রিয় ও নিষ্ক্রিয়দের তালিকা তৈরীর পাশাপাশি তাদের পরামর্শ দিতে বলেন। কি কি পদক্ষেপ নিলে দলের আরও সুবিধা হবে তারও পরামর্শ দিতে বলেন। উপস্থিত ছিলেন দলের অঞ্চল সভাপতি অশোক দাস, যুব সভাপতি চন্দন রায়, পঞ্চায়েত প্রধান রবীন্দ্রনাথ সোম, অঞ্চল মহিলা নেত্রী তথা শিক্ষা কর্মাধ্যক্ষ মানসী দে, কর্মাধ্যক্ষ চন্দ্রকান্ত মাইতি প্রমুখ।
